জুলাই গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের শরিকানা
ইতিহাস হইলো একটা ইয়া বড়ো পাজল বোর্ডের মত। কিন্তু এর চর্চা যদি হয় বাংলাদেশে, তাইলে তা যে কি হইতে গিয়া কই গিয়া থামে তার উপমা দেয়া মুশকিল! বিভিন্ন জায়গা থেইকা টুকরা টুকরা তথ্য আইনা একটার সাথে আরেকটা সঠিকভাবে জোড়া লাগানোর পরে ইতিহাসের একটা ঘটনার মোটামুটি একটা চিত্র ফুইটা ওঠে সচরাচর। বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু টপিক আছে যাদের জোড়া লাগানোর মতো পাজলের টুকরা মনে না করবার চল আছে। লেখক মাদরাসা শিক্ষার্থীদের ওইরকম একটা পিচ মনে করছেন। কেন করছেন ও কিভাবে করছেন এর ব্যাখ্যারে বাহুল্য ধইরা নিয়া আগাইছেন সম্ভবত, ফলে সরাসরি খেলায় ঢুকে যেতে পারছেন। এই অংশগ্রহণ সার্বিক ইতিহাসচর্চায় কতটুকু ভূমিকা রাখতে পারবে, তা নিয়া বাচালতা না কইরা এটুকু বলা যায়, যে, খুব দরকারি একটা পাজল পিচের সন্ধান পাওয়া গেলো এতে। কিন্তু খেয়াল রাখতে হবে পাজলের একটা টুকরা একটামাত্র টুকরাই, সমগ্রটা না।—সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।