স্লোগান ও রাষ্ট্রের মালিকানা: জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রতত্ত্ব
স্লোগান সময়ের প্রয়োজনে তৈরী হয়। সময় বয়ে চলার সাথে সাথে স্লোগানেরও বিচরণ চলে। ভাষার ওই বিশেষ বুননকে নানা পক্ষ কাজে লাগায়। এইভাবে সময় ও স্লোগান প্রাসঙ্গিক থেকে যায়। কখনো তা রাষ্ট্রের মালিকানা তত্ত্বের বয়ান সামনে আনে, জুলাইয়ে গণঅভ্যুত্থান ঘঠে যায়। জনগণের আকাঙ্ক্ষারে ধারণ করামাত্রই চিরকাল বহুগামী বা বারোয়ারি থাকা স্লোগান একগামী হয়। লেখক পোস্ট-স্ট্রাকচারালিস্ট ভিউ দিয়া বহুল প্রচারিত স্লোগান যে নয়া অর্থের আমদানি ঘটাতে পারে, তার বয়ান দিয়েছেন। তাছাড়া ফ্যাসিনা, মুজিবত ইত্যাদি শব্দের জুতসই প্রাসঙ্গিকতা হাজির হয়েছে এই লেখাটায়।—সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।