জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতে পেরেছিলো কোটা সংস্কার আন্দোলনের মধ্যস্থতায়। ওইসময় কোটা ও মেধা ছিলো শ্লোগান ও বয়ান নির্মাণের অন্যতম টপিক। মেরিটোক্রেসি ইত্যাদির আলোচনা এদিককার একাডেমিয়ায় কম হলেও, ইম্পেরিয়াল চায়নার গভমেন্টে মেধাতান্ত্রিক সফলতা ও সেহেতু ইন্ডিয়ার আইপিএস বা পিএসসির আমলা উৎপাদনকারী পরীক্ষা তো আমরা বেশ দেখেছি। ফলে শাসকের দিক দিয়া ইম্পেরিয়াল এক্সাম কিভাবে ‘বিসিএস ক্যাডার’ নির্মাণ করে তা আমরা দেখেছি, ফলে শাসিতের পক্ষ থিকা কিভাবে ব্যাপারটারে হ্যাণ্ডেল করা যায় ওইটা সবচে গোড়ার সওয়াল। রাজনৈতিক মেধাতন্ত্র যদি উপযোগবাদের ভিতর দিয়া ঠিক পথে পরিচালনা করবার সাথে সাথে, প্যারেটা প্রিন্সিপাল তথা একজনও বৈষম্যের শিকার হচ্ছে কিনা সেই হদিশ নেয়াটাও দরকারি। —সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।