আর্থ-সামাজিক শোষণের বিরুদ্ধে লড়াই চলমান থাকে। কেয়ামত বা ইতিহাসের সমাপ্তি হলেই এই পথ রুদ্ধ হয় বা ওদিক আর মাড়ানো লাগে না। বাংলাদেশের জনগণের দিক দিয়া জুলাই গণঅভ্যুত্থানকে তাই বিপ্লবের দিকে যাত্রা বলা তুলনামূলক নিরাপদ। কারণ গণঅভ্যুত্থান আর বিপ্লবের সংজ্ঞায়ন পরিষ্কার। কিন্তু সমসাময়িক ইস্যুকে নানান কলাকৌশলে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারার সম্ভাবনা থাকে, ধাও ধাও করে জ্বলা আগুনে এই বিপ্লবী লেখারে একটা ফুঁ হিসেবেও পড়া যায়, এর বরকতে গণঅভ্যুত্থান যদি বিপ্লবে রূপ পায়! কিন্তু মুক্তি তো মনে হয় নাই এই ধরায়।—সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।