ক্রিশ্চিয়ানিটির রিডেম্পশনের কাছাকাছি ইসলামে তওবার আলাপ আছে। ইসলামে পাপ দুইভাবে হয়, খোদার হক নষ্টের পাপ আর বান্দার হক নষ্টের পাপ। খোদার হকের বরখেলাপ খোদা মাফ করলেও বান্দার হকের পাপের ক্ষেত্রে ভিক্টিম নিজে মাফ করে দেয়া ছাড়া খোদায়ী মাফ আসবে না। তাছাড়াও পাপ আর অপরাধের তফাতও আছে। লেখক তওবার বয়ানে না গিয়া রিডেম্পশনে কেন গেলেন তা বুঝা মুশকিল, হয়তো পাপের স্বীকারোক্তি খোদাকে শুনাইতে পাদ্রীর দরকার হয় বলে আগস্টের পাপীদের জনগণের কাছে অনুশোচনার কথা বলতেছেন, এই লাইনে হয়তো খোদাও মাফ করে দিতে পারেন! এইভাবে নেয়া যেতে পারে একটি কানপড়া—সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।