জুলাই গণ-অভ্যুত্থান, গণ-অভ্যুত্থানের রূহ এবং গণতান্ত্রিক সংবিধান
সংবিধান যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখোশ হিসেবে ব্যবহার হতে পারে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মাত্রই জানেন তা। সংবিধানের ক্ষমতা কতটুকু আসল আর কতটুকু রাষ্ট্রের তিন অর্গান (নির্বাহী, আইন, বিচার) এর ক্ষমতা চর্চার ঢাল তা নির্ভর করে আমজনতা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার বিন্যাস ও সম্পর্কের উপর। রাষ্ট্রীয় সিদ্ধান্ত বলতেই যাতে রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর দিয়া সম্পন্ন হয় এবং সিদ্ধান্তের পক্ষের লোকজন যাতে ফলাফল নিয়া একাউন্টেবল থাকে, এইসবের নিশ্চয়তা সংবিধান দিবে। কার্যকরী সংবিধান মূলত জনগণের সম্মতি আর বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতার ফলাফল। লেখক কার্যকরী সংবিধানের খোঁজ দিতে গিয়া গণঅভ্যুত্থানের রূহের খোঁজে নামছেন, এবং জুলাইকে উপজীব্য কইরা কিভাবে আগামীর সংবিধানকে গণতান্ত্রিক করা যায় তার কানপড়া হাজির করেছেন। এই করতে গিয়া পরধনলোভী ব্রিটিশ, ইন্ডিয়ান কংগ্রেস, লাহোর প্রস্তাবের এস সমস্যা, আইয়ুব খানের আশি হাজার ফেরেশতা, ছয় দফা হয়ে রাষ্ট্রপতির সব ক্ষমতা কিভাবে প্রধানমন্ত্রীতে গিয়া জড়ো হয় তার সুলুকসন্ধান করেছেন। তবে বেহুদা তর্কের অবসানের বয়ান দিতে গিয়ে কতটুকু সফল তিনি হতে পেরেছেন, তার নিকাশ তর্কসাপেক্ষ।—সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।