গণঅভ্যুত্থানের কারামতি বা ভাষার কুদরতি: প্রসঙ্গ ছত্রিশ জুলাই
ইশারায় আলাপ সারতে পারা’রে কামিয়াবি হিসেবে দেখার চল আছে দুনিয়ায়। কিন্তু রিস্কও আছে বেশ, কিরকম? ধরেন বুড়া আঙুল দেখানোরে পাত্তা না দেয়া বুঝায় যে দেশে, ওইখানে গিয়া আপনি ফেসবুকের ভাষায় বুড়া আঙুল তথা লাইক দিয়া সাপোর্ট জানালেন! কিয়েক্টাবস্থায় যে পড়া লাগবে তখন! ফলে দুই বা ততোধিক ব্যাপাররে আমলে রাখা দরকার, আপনি কে, কোথায় আছেন, কি দেখাইতেছেন, কিভাবে দেখাইতেছেন ইত্যাদি। এই আমলে লইয়া ‘কে বলতেছেন’ এর চাইতে যদি ‘কি বলতেছেন’এ মনোযোগ দিতে পারা যায়, তাহলে বহুত ফায়দা হওয়ার পাশাপাশি যেটা উপকার হবে তা হলো লেখাটার ইশারাগুলা আর রহস্য বা ভালগার থাকতে পারবে না, ফকফকা হওয়া সময়ের দাবি হইয়া উঠবে তখন।—সম্পাদক
বাহাছ — লাল জুলাই। দ্বিতীয় সংখ্যা, ডিসেম্বর ২০২৪। ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থান বিশেষ সংখ্যা। ৩০+ প্রবন্ধে জুলাই বিপ্লবের রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিশ্লেষণ। ৪২৪ পৃষ্ঠা। কানপড়া পাবলিকেশন, চট্টগ্রাম।